বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুর ইউএনওর বিদায় ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত এর বদলি জনিত বিদায় এবং নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান ও থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউল মোর্শেদ এর যোগদান উপলক্ষে গোপালপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাব সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মতবিনিময় সভা শেষে, বিদায়ী ইউএনও আসফিয়া সিরাতকে ফুলের তোড়া ও ক্রেষ্ট উপহার দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান ও থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউল মোর্শেদকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাবের সহ-সভাপতি আ. ছালাম ও কেএম মিঠু, যুগ্ম সম্পাদক কায়সার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক বিধান রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সেলিম, ক্রীড়া ও দপ্তর সম্পাদক নূর আলম, নির্বাহী সদস্য মাহদী হাসান শিবলী ও মো. রুবেল আহমেদ ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সদ্য প্রয়াত গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।