বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের ১ দশক পূর্তি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-তে গত ১০ বছর সফলতার পথ ধরে ১১ বছরে পদার্পন করেছে “স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বাঁধন”, বাঁধন রক্ত নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা -২০২৩ সম্পন্ন হয়েছে। এবং  বিকালে একটি আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু করে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে ১ম গেইটে এসে শেষ হয়। র‌্যালির পর বাঁধনের দেয়ালিকা উন্মোচন করা হয়।
পরবর্তীতে কেন্দ্রীয় মিলনায়তন কক্ষে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বাঁধনের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ক্রপ বোটানি ও টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মাসুদুর রহমান, সহকারী প্রফেসর শেরফ-উল আলম, সহকারী প্রফেসর ডা. মাজফুজুল হক মামুনসহ ছাত্র উপদেষ্টা ইউনিট, কার্যকরী পরিষদ, ৭ টি হল উপকমিটির সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিয়মিত রক্তদাতাবৃন্দ, বাঁধনকর্মী ও সিকৃবির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে ৩০ জন রক্তদাতাকে বাঁধনের পক্ষ থেকে প্রত্যয়ন পত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়৷
এছাড়াও কেক কাটাসহ বিভিন্ন জমকালো আয়োজনের মাধ্যমে বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ১ দশক পূর্তি উদযাপন করা হয়৷ জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ পরিচালক, খলিলুর রহমান ফয়সাল জানিয়েছেন- ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন ‘ শ্লোগানকে সামনে রেখে সিকৃবিতে গত ১০ বছর ধরে বাঁধন রক্ত নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে। ১৯৯৭ সালের ২৪ শে অক্টোবর যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। বাঁধনের মানবতার এ জয়যাত্রায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযুক্তি হয় ২০১৩ সালে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।