বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আগামীকাল ভৈরব নদে অনুষ্ঠিত হবে  ১২তম নৌকা বাইচ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে আগামীকাল ভৈরব নদে (১৭ নভেম্বর) শুক্রবার ঐতিহ্যবাহী বার্ষিক ১২তম নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নওয়াপাড়া পৌরসভার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বার্ষিক নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বার্ষিক নৌকা বাইচের ১২তম আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। তিনি আরও বলেন,অভয়নগরের মানুষের সুস্থ বিনোদনের জন্য ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রতি বছর পৌরসভার আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
এবছর কয়রা,দিঘলীয়া,তেরখাদা,মাগুরা,মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে মোট ৯টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করবেন। নৌকা বাইচ সফল করার লক্ষ্যে এ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ,পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা,জাহাঙ্গীর বিশ্বাস, মো.তালিম হোসেন,পৌর মেয়র শেখ আব্দুস সালাম,বিপুল শেখ,তানভীর হোসেন তানু,নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম মুজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর জব্বার সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।