ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।নির্বাচনী প্রতিনিধি সভায় সকলে নৌকা মার্কার জয় নিশ্চিত এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আবারো বেলট বিপ্লবে বিজয় নিশ্চিত করে ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান বক্তারা। ইউনিয়ন কৃষক লীগের সদস্য ফজলে আলমের সভাপতিত্ব ও সদস্য সচিব ওমর ফারুক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি জনাব পবারুল ইসলাম ,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, থানা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম নুরু, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগ সদস্য শাহ জালাল প্রমুখ।