বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
১৫ নভেম্বর (বুধবার) রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড হল রুমে ডাব্লিউ বি বি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ‘‘জীবনের জন্য,পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন’’ স্লোগানে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ডা: এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।
স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি” বিষয়ক সভায় সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্যোগ জরুরী বিষয়ক প্রবন্ধটি উপস্থাপন করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সহায়ক এস এম রাকিব উল ইসলাম।
তামাক আইন ও স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বিষয়ে বিস্তারিত আলাচনা করেন বিশিষ্ট আইনজীবী ও লফস এর আইন সম্পাদক এ্যাড: শাহীনুল হক মুন।
সভায় স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বাস্তবায়নে কি ধরনের বাধা বা বিপত্তি রয়েছে যা দূর করতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রদান অতিথি ডা: আঞ্জুমান আরা বেগম বলেন,তামাকমুক্ত নগরী গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।সকলের ঐক্যবদ্ধতায় রাজশাহী শহর গ্রীন সিটি-ক্লিন সিটির মতো তামাকমুক্ত হবে।রাজশাহী সিটি কর্পোরেশন স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বাস্তবায়নে সচেষ্ট রয়েছে এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতে তামাক নিয়ন্ত্রন কার্যক্রম আরও গতিশীল হবে।
উমুক্ত আলোচনায় অংশ নেন আরএসডিপি এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, কাবিউস এর সমন্বকারী দেলওয়ার হোসেন, নিবুস এর পরিচালক (অর্থ) তৌফিকুল ইসলাম, পিনাকল স্টাডি হোম এর সহকারী শিক্ষক কামনা পাল, পিডিও এর উপ-পরিচালক মো: ইমরান আলী, ধুমকেতু নিউজ এর সাংবাদিক জান্নাতুল মাওয়া শিফা প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল। উক্ত সভায় বিভিন্ন শ্রেনি পেশার ২৫জন মানুষ অংশগ্রহন করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।