বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মানবপাচার সিন্ডিকেট চক্রের কারণে অসহায় মেহেদী হাসান আজও ফেরেনি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে মানবপাচার সিন্ডিকেটের কবলে পড়ে সদর উপজেলার সতীঘাটা গ্রামের সুলতান গাজীর ছেলে মেহেদী হাসান হৃদয়(২৫) নামের এক যুবকক আজও তার পরিবারের কাছে ফেরেনি, এব্যাপারে ওই যুবকের স্ত্রী ২০২২ সালের ২৫ জুলাই নিজ স্বামীকে ফেরত পেতে বাদি হয়ে ৩ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে একটি মানবপাচার মামলা করেছেন যার মামলা নং পাচার-১৫/২২ ধারা ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮ ধারা। মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ২০ এপ্রিল সকল আসামি বাদিনীর পিত্রালয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এসে তার স্বামীকে ইরাকে ভালো চাকরি দেবে মর্মে মৌখিক ভাবে প্রলোভোন দেখায়। ফলে, আসামিদের কথায় ভুক্তভোগী ও ভিকটিম সরল মনে বিশ্বাস করে নগদ ৩,৫০,০০০ (তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা ও পাসপোর্ট নিয়ে অঙ্গিকার করে চলে যায়। তারপর গত ২০২২ সালের ৮ মে সকল আসামি ভুক্তভোগীর বাড়ি এসে ইরাকে চাকুরি হয়েছে বলে তার স্বামী মেহেদী হাসান হ্নদয়কে সাথে করে নিয়ে চলে যায়। পরবর্তীতে ভূক্তভোগী পরিবারদের আসামিগণ জানান, মেহেদী হাসান হৃদয় বিদেশ গিয়ে আটক হয়েছে তাকে বাঁচাতে হলে আরো টাকা দিতে হবে। ভুক্তভোগী পরিবার উপান্তর না পেয়ে পাচারকারী চক্রের ব্যাংক একাউন্টে দুই বারে আরো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেও আজও সেই মেহেদী হাসান হৃদয়ের সন্ধান পায়নি তার পরিবার। ফলে, কোন উপায় না পেয়ে ভুক্তভোগী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কবির হোসেনের মেয়ে সুমাইয়া ইয়াসমিন(২১) বাদি হয়ে বিজ্ঞ মানব পাচার অপরাধ প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল – ১ নং আদালতে মামলাটি করেন। ওই মামলায় আসামিরা হলেন, যশোর অভয়নগর উপজেলার মশরহাটি ভাঙ্গাগেট এলাকার মৃত- মুন্নাফ এর ছেলে মোঃ মোসলেম(৪০), মোঃ মোসলেমের স্ত্রী নাসরিন সুলতানা(৩২), গোলাম হোসেনের ছেলে জিহাদ কামাল (জিতু)(২৫)। এদের মধ্যে ১ নং আসামি মোঃ মোসলেম বতর্মানে ইরাক প্রবাসী, নাসরিন সুলতানা ও জিহাদ কামাল গত ৬ নভেম্বর আদালতে হাজিরা দিলে আদালত জামিন বাতিল করে জেলে প্রেরণ করে। এবিষয়ে ভূক্তভোগী সুমাইয়া ইয়াসমিন কান্না জড়িত কন্ঠে জানান, ওই আসামিরা আমার স্বামীকে ইরাকে পাঠাবে বলে নিয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামীর কোন খোঁজ পাইনি, ওই আসামিরা আমার স্বামীকে কি হত্যা করলো নাকি? কি করলো? কিছুই বুঝছিনা। তিনি আরো জানান, আমার স্বামীকে আমি ফেরত চাই, লাশ হলেও আমি ফেরত চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন, এইসব কথা বলতে বলতে তিনি হাউ মাউ করে কান্না করতে থাকেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।