বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আপনারা প্রমাণ করেছেন আমি আপনাদের মানুষ- শমসের মুবিন চৌধুরী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের শ্রীবহর গ্রামে সোমবার (১৩ নভেম্বর) এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন একটি দলের কিছু মানুষ বসে আমাকে গোলাপগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে। অতচ আইন অনুযায়ী স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনি দেশের যে কোন জায়গায় যেতে পারবেন কেউ বাধা দিতে পারবে না। যারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা দেশের আইন লঙ্ঘন করেছেন। অবাঞ্ছিত ঘোষণা করা আইন ও সংবিধানের পরিপন্থি। আপনারা আজ প্রমাণ করেছেন তাদের অবাঞ্ছিত কথার কোন মূল্য নাই।
তিনি স্থানীয়দের উদ্দেশ্য বলেন, আপনারা প্রমাণ করেছেন শমসের মুবিন চৌধুরী আপনাদের মানুষ, আপনাদের কাছে আসবেন, বাধা দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। আমাদের রাজনীতি একটা অভ্যাস হয়ে গেছে। মার্কা কি মার্কা দেখে ভোট দিব আমরা। এই মার্কাকে ভোট দেব কেন আমরা। আমরা তো ভোট দেব মানুষকে। যে মানুষ কাজ করবে। যে মানুষের উপর বিশ্বাস আছে। যতটুকু সম্ভব আপনাদের জন্য আমি করবো। রাজনৈতিক ব্যাক্তিদের প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস বেশি। আমি এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যেটা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়।
উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বি ফয়জুর নূরের সভাপতিত্বে এবং তৃনমুল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ছানা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির সিলেট জেলার আহবায়ক এম এ হান্নান, মো. জাকির হোসেন খান, কামাল আহমদ, রব উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।