বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড় স্থলবন্দর আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা । আজ মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৪টি মন্ত্রণালয়ের আওতায় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। এসময় তিনি বহুল প্রত্যাশিত দেশের ১৫তম ও পার্বত্যাঞ্চলের প্রথম স্থলবন্দর রামগড় আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন। ইতোমধ্যে রামগড় স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল শেড, ব্যাংক, কাস্টমস, বিজিবি ও পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থল বন্দর নির্মাণ নিয়ে সীমান্ত জটিলতায় এতদিন কাজ শুরু করা যায়নি। তবে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন হলেও যাত্রী পারাপার শুরু হচ্ছে না। ভারত অংশের প্রস্তুতি সম্পন্ন হলে ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এসময় টার্মিনাল ভবনে বড় পর্দায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠান উপভোগ ও উদ্বোধনের নাম ফলক উম্মোচন করেন, রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ, রামগড় ৪৩ বিজিবির স্টাপ অফিসার (এডি) রাজু আহাম্মেদ, কাস্টমর্স অফিসার সরওয়ার উদ্দিন, রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেব প্রিয় দাশ, রামগড় পৌরসভার প্যানেল মেয়র ১ ও কাউন্সিলর শামীম মাহমুদ, রামগড় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, টার্মিনাল ইনচাজ আবতাব উদ্দিন, টার্মিনাল সুপারেন্টেন্ড মাসুম বিল্লাহ, টার্মিনাল পুলিশ ইনচার্জ মনির হোসেনসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে রামগড়ে মহামুনি এলাকায় ফেনী নদীর উপর ৪১২ মিটার দৈর্ঘ এবং ১৪.৮০ মিটার প্রস্থের ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারত সরকার কর্তৃক নিমিত হয় মৈত্রীসেতু ১ । ২০২১ সালের ৯ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালী মৈত্রীসেতু ১ এর উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।