বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করলেন যুবলীগ নেতা নাহান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
রাজশাহীতে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
তবে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম শোভাযাত্রা (র‌্যালি) করে যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এবারে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহিদ আক্তার নাহান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।
অন্যদিকে, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহিদ আক্তার নাহান তার কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয় থেকে ব্যান্ডপার্টি ও ৫০০ মটরসাইকেলে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মটরসাইকেল শোভা যাত্রা শুরু করেন।
এসময় তিনি নগরীর ঘোড়াচত্বর, বর্নালীমোড়, রেলগেট, ভদ্রা, তালাইমারী হয়ে কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিরতি দিয়ে ফের জিরোপয়েন্ট, সিএনবি, কোর্ট চত্বর, কাশিয়াডাঙ্গা হয়ে চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয়ে গিয়ে শেষ করেন।
এ সময় সেখানে আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।