বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সীমান্ত এলাকায় বিজিবি’র আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ নভেম্বর) বিকেলে ১৮ বিজিবি’র আয়োজনে উপজেলার বোধগাঁও বিওপি’র আওতাধীন এলাকা বালাডাঙ্গী খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স চত্বরে সীমান্ত এলাকার জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষাথী,গণমাধ্যমকর্মী সহ স্থানীয়দের সাথে সীমান্ত হত্যা, মাদকসহ চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন নায়েক সুবেদার কাজী মোঃ জাহিদ হাসান। সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এলাকার জনপ্রতিনিধি সহ সচেতন মহলের করণীয় সম্পর্কে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিলদার শ্রী রনজিত কুমার, হাবিলদার শ্রী মনি মোহন বিশ্বাস, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ইউপি সদস্য রমজান আলী, আজিজার রহমান, জয়নাল আবেদীন, আবু তাহের, নজরুল ইসলাম, নির্মল কুমার দেব প্রমুখ। বক্তারা বলেন, সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে অথবা গবাদী পশুকে ঘাস খাওয়ানোর সময় যাতে কেহ সীমান্ত অতিক্রম না করে। এছাড়া মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও চোরাচালনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করতে বিজিবি কে সহযোগিতা করার আহবান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।