বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর যুবলীগের আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১’তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিলেটে পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। আনন্দ র‌্যালির পূর্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ১৯৭২ সালের এই দিনে এশিয়া মহাদেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তিনি সিলেট মহানগর যুবলীগকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়ে বলেন, দেশ ও সমাজের ভবিষ্যতের রূপকার হবে এই যুবলীগ, আগামীতেও অতীতের ন্যায় সিলেট মহানগর যুবলীগ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রহরী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতকর্মীরা আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রায় সিলেট জেলা প্রশাসক মাঠে ব্যানার, ফেষ্টুনসহ মিছিলে যোগদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।