বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সকালে উপজেলা যুবলীগ একটি আনন্দ র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধু এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। রামগড় লেকপাড়স্থ বিজয় ভাস্কার্যের সামনে উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন। পৌর কাউন্সিলর জসিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদিপ কুমার কারর্বারী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার সহ পৌরসভার প্যানেল মেয়র শামীম মাহমুদ ও ১নং ও ২নং ইউপির জনপ্রতিনিধি, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।