বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ৩৩ শিশু-কিশোর ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরষ্কার পেল বাইসাইকেল 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরষ্কারের ঘোষণা দিয়ে ছিলেন মসজিদের ইমাম। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরষ্কার জিতে নিয়েছে টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদ এলাকার ৩৩জন কিশোর।
আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইনের উদ্যোগে আদি টাঙ্গাইল বায়তুল আমান(ছাপড়া মসজিদ)মসজিদের পরিচালনা কমিটি (১০ নভেম্বর) শুক্রবার আয়োজন করে।
জানা যায়, কয়েকদিন আগে মসজিদের  ইমাম ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে।  শিশু –কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিত যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে  এই আয়োজন এলাকার সবাই স্বাগত জানিয়েছেন।
ইমাম সাহেব বলেন‘  মূলত কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ শুদ্ধ করে শিখতে পারে সেই উদ্দেশ্যে এই টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়ার ঘোষণা। ঘোষনার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা হিসাব রাখার জন প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেয়া হতো। যদি কেই কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেয়া হতো।
তিনি আরো বলেন‘ প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিক ভাবে নামাজ শিক্ষা ও নামাজ সর্ম্পকে জরুরি মাসয়ালাও শেখানো হয়, নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সর্ম্পকে শিক্ষা দেওয়া হয়েছে।
নামাজে অংশ নেয়া কিশোরদের মধ্যে থেকে রুলীন রাহাত, শিমরোজ হাসান শিহাদ, সাবিদ হোসেন, আদর,সুমন, আকিব, স্পর্শ জানায়, শুধুমাত্র পুরষ্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরষ্কারের ঘোষনা দেয়ায় নামাজের প্রতি আগ্রহটা আর বেড়ে যায়।
শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বাইসাইকেল তুলে দেওয়ার সময় বায়তুল আমান (ছাপড়া মসজিদ) পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইছহাক উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাসুম মিয়া, আনিসুর রহমান, খন্দকার আবিদ হোসেন ইমন, আবুল হাসান সাজলী, জাহাঙ্গীর আলম ও মতিউর রহমান উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।