বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিচ্ছন্নতা অভিযানে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রিন-ক্লিন স্মার্ট সিলেট বাস্তবায়নের লক্ষে কাজ শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ক্ষমতা গ্রহনের দ্বিতীয় দিনেই তিনি শুরু করলেন পরিচ্ছন্নতা অভিযান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নগরীর দরগা গেইট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নবনির্বাচিত পরিষদের কাউন্সিলরদের সাথে নিয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালান।
তিনি স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারিদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন। এরপর তারা সিলেট সিটি কর্পোরেশনের কর্মীদের নিয়ে দরগাগেইট এলাকার আবর্জনা পরিস্কার করেন।
তিনি গণমাধ্যম কর্মী ও সিলেট নগরবাসীর উদ্দেশ্যে বলেন, সিলেটবাসী এমনিতে যথেস্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরীর জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও সবাই অবগত। তারা আমাদের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘ক্ষমতা গ্রহনের দ্বিতীয় দিনেই আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষে সম্মানিত কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সবার সহযোগীতায় একটি গ্রিন ক্লিন ও পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে সক্ষম হবো।’
এসময় সিসিক’র নবনির্বাচিত পরিষদের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল হাদি, একে এ লায়েক, জগদীশ চন্দ্র দাস, আব্দুর রকিব বাবলু, শান্তনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আব্দুল জলিল নজরুল, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, মো. রুহেল আহমদ, দেলোয়ার হোসেন, মো. জয়নাল আবেদীন, আলতাফ হোসেন সুমন, ফখরুল আলম, মতিউর রহমান। এবং
সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সালমা সুলতানা, নার্গিস সুলতানা।
এসময় প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল হক, মো. আলী আকবর, মো. রুহুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা, হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।