বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কয়লা- বালু- জিবসাম ড্যাম্পিং’র দুষিত পরিবেশে দিশেহারা মানুষ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে চেঙ্গুটিয়া পযন্ত বিভিন্ন কয়লা-বালু- জিপসাম ড্যাম্পিং’র কারণে সাধারণ মানুষের চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার  রাজঘাট থেকে চেঙ্গুটিয়া যশোর -খুলনা মহাসড়কের দুই পাশদিয়ে যত্রতত্র কয়লা-বালু- জিপসামের বড় বড় ড্যাম্পিং গড়ে তোলা হয়েছে। ফলে, সড়ক দিয়ে দ্রুতগামী গাড়ি চলাচলের কারণে সবসময় কয়লার দুষিত ধোঁয়া, বালু ও সার উড়তে থাকে। ফলে সড়কদিয়ে মানুষের চলাচল করা দায় হয়ে পড়েছে। শিল্প শহর নওয়াপাড়া বাজারের বেশিরভাগ আমদানি কারকদের নিয়মবহির্ভূত প্রধান সড়ক ও বিদ‍্যালয় সংলগ্ন স্থানে ড্যাম্পিং করার কারণে সড়কে সাধারণ মানুষ চলতে গেলেই দিশেহারা হয়ে পড়তে হয়। ড্যাম্পিং করতে হলে পরিবেশে অধিদপ্তরের নিয়মকানুন মেনে করার নির্দেশ থাকলেও ওই সব আমদানি কারক প্রতিষ্ঠানগুলো সে সব আইনকে থোড়াই কেয়ার করেনা। ফলে, ওই সব ড্যাম্প থেকে দুষিত ধোঁয়া ও ধুলা মানুষের শরীরে প্রবেশ করে শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান বলেন, কয়লা-বালু-সারের দূষিত ধুলা মানুষের শরীরে ঢুকে বিভিন্ন রোগের সৃষ্টি করে এবং শ্বাসকষ্ট জনিত রোগ হয়। এবিষয়ে যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম বলেন, কয়লা বালু সারের ড্যাম্প করতে হলে ড্যাম্পের চারিপাশে বাউন্ডারি প্রাচির দিয়ে ঘেরা দেওয়ার নিয়ম আছে, আমরা খোঁজ নিবো, যদি আইন না মেনে কেউ ড্যাম্প করে থাকে তবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।