বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
বিএনপি ও জামায়াতের তৃতীয় দফার ডাকা অবরোধের প্রতিবাদে শেষ দিনে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের  বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আহসানুল ইসলাম টিটু এমপির কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের পাশে রাজিয়া কমপ্লেকর সামনে সমাবেত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কহিনুর ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত সিকদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান তুহিন, যুবলীগ নেতা হৃদয় মিয়া, ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।