বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
যশোরের শার্শায় সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধাপ্রাপ্ত নাগরিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। 
 
বুধবার বিকেলে শার্শা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। 
 
অনুষ্ঠানটির আয়োজক সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সরকার গৃহীত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলায় প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য অনুষ্ঠাটির আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে শার্শা উপজেলা নিবার্হী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন এমপি।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম, বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াসহ উপজেলার প্রায় লক্ষাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।