বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে নারী কেলেংকারীর দায়ে এমপি এনামুলের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
একের পর এক নারী কেলেংকারী’র অভিযোগে অভিযুক্ত রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর ব্যস্ততম এলাকা আলুপট্টি মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের একাধিক তরুণীর সাথে একের পর এক অশ্লীল ফোনালাপ ও ভিডিও ভাইরাল হওয়ায় সচেতন বাগমারাবাসীর ব্যানারে এমপি’র শাস্তির দাবীতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে এক নারী বিয়ে অতপর নানা প্রতারণা’র অভিযোগ উঠে।এরপর এক নারীর সঙ্গে ভিডিও চ্যাটে অশ্লীল কথা বার্তাসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন ফাঁস হয়।এবার তাঁর নির্বাচনী এলাকার এক নারীকে চাকুরীর নামে শারীরিক সম্পর্কসহ নানা অশ্লীল কথা বার্তার একটি অডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নারী কেলেংকারী যেনো তাঁর পিছুই ছাড়ছে না। বাগমারাবাসী এনিয়ে বিব্রত।
অনেকে বলছেন,তাঁর চারিত্রিক স্থলনের কারণে বাগমারায় নারীরা তাঁর নিকট নিরাপদ নয়। বাগমারাবাসী এবার সচেতন নাগরিকের ব্যানারে তাঁর শাস্তি’র দাবি জানিয়েছেন।
কথা বললে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।তবে লোকমুখে শুনেছি।এখন পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ আসেনি।অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।