বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে যুবলীগ নেতা রমজান আলীর নেতৃত্বে আন্তজেলা বাস চলাচল শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
জামাত-বিএনপির ডাকা অবৈধ অবরোধে বন্ধ ঢাকা-রাজশাহী রুটে আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে।রাজশাহীতে যুবলীগ নেতা রমজান আলীর নেতৃত্বে নিরাপদে বিভিন্ন রুটে এই বাস চলাচল শুরু করা হয়।
৮ নভেম্বর (বুধবার) শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।
সারা দেশব্যাপী বিএনপি ও জামাতচক্রের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে রাজশাহী শিরোইল ঢাকা বাস টার্মিনালে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর নেতৃত্বে আন্তজেলায় বিভিন্ন রুটের বাসগুলো যেন নিরাপদে ছেড়ে যেতে পারে সেই ব্যবস্থা করেন এবং সেখানে অবস্থান কর্মসূচি ও পরবর্তীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের  সাবেক সহ-সভাপতি মো: আশরাফুল আলম, সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান মিলন, সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাজিদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী, সাবেক ত্রান সম্পাদক শরিফুল ইসলাম পাপ্পু, সাবেক উপ-দপ্তর সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ-সম্পাদক মাহাবুব, সাবেক সদস্য মুন্না, সাবেক সদস্য সফিক,বোয়ালিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা জনি, যুবলীগ নেতা সাদেক, রুবেল, রতন, আতিক, পাভেল, অমিত, শান্ত, জয়, রোহান ও মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।