বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ঝালকাঠিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার( ০৭ নভেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি দোয়া মোনাজাতে অংশ নেন। পরে তিনি নতুন ভবনটি ঘুরে দেখেন। ৫৫ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে। ১.৭৫ একর জমির ওপর ৮ তলা এ ভবনটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে ১৫ সেপ্টেম্বর। ঝালকাঠির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স ভবনটি নির্মাণ করেছে। এই ভবনের আধুনিক বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহারিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই উপস্থিত ছিলেন। ৮ তলা এই ভবনে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাশ কক্ষ সংকটের সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ২২টি এজলাস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট, অত্যাধুনিক লাইব্রেরী, কনফারেন্স রুম, ব্রেস্ট ফিডিং কর্ণার, নামাজের কক্ষ এবং বিচারকদের খাস কামরা। এছাড়াও এখানে রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিসকক্ষ, অপেক্ষমান কক্ষ এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। পরে আমির হোসেন আমু আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।