বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী – খাদ্যমন্ত্রী 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
বর্তমান সরকার  দারিদ্র্য দূরীকরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকারকে গরীবের সরকার এবং শেখ হাসিনাকে দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ মঙ্গলবার সাপাহারে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নাই এমন বাড়ি খুঁজে পাওয়া দুস্কর। দলমত নির্বিশেষে সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার।বিএনপি জামাত করে বলে কাউকে বিদ্যুৎ এর সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি।
সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে।উন্নয়নের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন টেকসই হবে। এসময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। ফলে চাষাবাদ পদ্ধতিকে আরও আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার বিভিন্ন সময় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভর্তূকি মূল্যে সার,ট্রাক্টর ও সেচসহ নানা প্রণোদনা দিয়ে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ২০১৪  ও ২০১৮ সালে বিএনপি -জামাত আগুন সন্ত্রাস করে শত শত গাড়ি পুড়িয়েছে। দেশের সম্পদ নষ্ট করেছে।গাড়ির মালিকদের প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছেন।শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাকাল অতিক্রম করেছে দক্ষতার সাথে।তারপর রাশিয়া -ইউক্রেন যুদ্ধের কারনেও আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা অন্য কোন সরকার পূর্বে করতে পারেনি।বিএনপি দেশে কোন উন্নয়ন করতে পারিনি বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন,তারা ভোটে আসবেনা।তারা ভোট বানচাল করার চেষ্টা করলেও সফল হবেনা।ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে উল্লেখ করেন তিনি।
শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম শাহ চৌধুরী ,সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার  এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিওইল উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।