বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

“দোয়া কইরো এই পাপীর জন্য” লিখে আত্নহত্যা করলেন যুবক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (২৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। আশরাফুল ইসলাম উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে।সোমবার ৬ নভেম্বরবসন্ধ্যায় জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যান। একই দিন দুপুরে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করেছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক।জানা যায়, আশরাফুল ইসলাম বিষপানের আগে তার নিজ ফেসবুকে স্ট্যাটাস দেন ‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য’।ফেসবুক আইডিতে উল্লেখিত পোস্ট দেওয়ার ৪ ঘণ্টা পর আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করেন আশরাফুল।পরিবারের লোকজন বিষয়টি জানার পর তাকে চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান আশরাফুল ইসলাম।এ ব্যাপারে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক জানান, আশরাফুল ইসলাম বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে বিবাহিত এবং এক সন্তানের জনক।পারিবারিক কলহের জের ধরে অভিমান করে সে বিষপান করেছিলেন।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আশরাফুল ইসলাম জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টির তদন্ত চলমান। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।