বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদে মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
খুলনায় ১৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে  রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে অভয়নগরে আনন্দ মিছিল  ও জামায়াত বিএনপির  অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শত শত মোটরসাইকেল বহরে এই আনন্দ মিছিল  ও জামায়াত বিএনপির  অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা সাইদ আলম বাচ্চুর সঞ্চালনায়, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান,সাবেক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, আওয়ামীলীগ নেতা আমির গোলদার, রশিদ বেপারী,  যুবলীগ নেতা হাসান আলী গাজী,বিল্লাল আহমেদ বাবু, খন্দকার শহিদুল ইসলাম,মাসুদ রানা, অনুপ অধিকারী,  শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম,তরুনলীগ নেতা বিল্লাল হোসেন বকুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আনন্দ মিছিল  ও জামায়াত বিএনপির  অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিলটি নওয়াপাড়া থেকে শুরু করে রাজঘাট হয়ে আলীপুর প্রদক্ষিণ করে। পরে আবার  নওয়াপাড়া স্টেশন বাজার এসে শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।