বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এমপি টিটুর নির্দেশে শান্তি মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
বিএনপি ও জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে রাস্তায় ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীরা। টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল হতে নাগরপুর সদর বটতলা মোকনা ইউনিয়নের কেদারপুর ও সহবতপুর বাজারে এ শান্তি মিছিল বের হয়ে  এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হলেও অবরোধ ডাকা শেষ দিনে বিএনপি ও জামায়াতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। ফলে নাগরপুরে যান চলাচল ছিল সাভাবিক। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। এ সময় উপস্থিত  আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছিলেন।
অবরোধের বিষয়ে জানতে চাইলে সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, কোথাও কোন অবরোধ নেই আমরা মাঠে আছি নির্বাচন পযর্ন্ত মাঠে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আজ থেকে মাঠে আওয়ামীলীগ যুবলীগ  ছাত্রলীগ ও  সেচ্ছাসেবকলীগের ঐক্যবন্ধ ভাবে দখলে রাখবো। কোন রকম নৈরাজ্য প্রতিবদ্ধকতা যাতে না হয় । সেই জন্য আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আমরা মাঠে আছি।  সাধারন মানুষের জানমালের কোন রকম ক্ষতি যেন না হয়।  তিনি আরো বলেন, নাগরপুর উপজেলায় কোন রকম অবরোধের প্রভাব নেই সকল যানবহন স্বাভাবিক ভাবে চলছে। সকল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন পযন্ত আমরা  মাঠে থাকবো।আগামী নির্বাচনে যেন নৌকা জয়যুক্ত হতে পারে । আগামীতে আবারও যেন আমরা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পারি। সেই জন্য নৌকাকে জয়যুক্ত করতে আমরা মাঠে আছি এবং নির্বাচন পযর্ন্ত মাঠে থাকবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।