বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করছে: আমির হোসেন আমু এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু স্বাধীনতার পর সাড়ে সাত কোটি লোক নিয়ে স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা আঠার কোটি লোক নিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেশের সকল সাধারণ জনগণের কথা চিন্তা করে বিভিন্ন রকম ভাতা চালু করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতা, শিশু দুগ্ধভাতার সুবিধা প্রদানের মাধ্যমে জনগনের দু:খ ঘুচানোর চেষ্টা চালাচ্ছেন। দেশের রাস্তা-ঘাট, ব্রিজ নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন করে ব্যাপক উন্নতি সাধন করেছেন। যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয় নাই। রোববার (৫অক্টোবর) দুপুরে ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মঞ্জুর আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি  এসব কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাফিজ আল মাহমুদ, গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহিন মৃধা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।