বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকার অনশন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকা অনশন করছেন। শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মশরহাটি গ্রামের এই ঘটনা ঘটে।প্রেমিক মানিক হোসেন (১৯) মশরহাটি গ্রামের শহীদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শহীদের ছেলে মানিক ও মশরহাটি নওয়াপাড়া জুট মিলের পাশে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমদাদুল হকের মেয়ে তহরা খাতুন (১৩) একই এলাকায় বসবাস করে। মেয়ের খালাতো ভাইয়ের মাধ্যমে মানিকের সাথে তার পরিচয় ঘটে। সেই সুবাদেই মানিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার সকাল মেয়েটি অনশন শুরু করেছে তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।
প্রেমিকা তহরা খাতুন বলেন, মানিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে আমি তাদের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নিই। সেই মোতাবেক  তার বাড়িতে গিয়ে অনশন করছি। তিনি আরও বলেন, আজ আমাকে বিয়ে না দিলে আমি এ বাড়ি থেকে যাব না। আমি এই ঘরের দরজা খুলবো না। কিন্তু দীর্ঘদিন হয়েছে আমার পরিবার ও তার পরিবার গড়িমশি করছেন। যে কারণে আমি ছেলের বাড়িতে উঠে অনশন করছি। এর আগে ছেলের পরিবার থেকে আমাকে আংটি পরিয়েছেন। তার পরিবার বিয়ে দিতে রাজি নন।
প্রেমিক মানিক বলেন, আমার পরিবার ও তার পরিবার আমাদের বিয়ে দিচ্ছে না আমি ওই মেয়েকে ভালোবাসি। আমার থেকে মেয়ের বয়স কম থাকায় তারা বিয়ে দিতে রাজি না।
প্রেমিকা তহরা খাতুনের মা বলেন, পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাব। ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু বলেন, ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে বসব। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। আশা করছি এর একটি সুরাহা হবে।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনাটি শুনেছি। শুনার পরপরই উপ-পরিদর্শক এসআই  আকরামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্তবয়স্ক রয়েছে। বিষয়টা তদন্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।