বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নবীনগরে জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
“সুশাসন ও সমাজতন্ত্রের পক্ষে এগিয়ে যাও” এই শ্লোগানে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  শনিবার(৪/১১) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সদরে গণ মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলার জাসদের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম কে জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সহসভাপতি জাতীয় নারী জোটের আহবায়ক ও জাসদ স্হায়ী কমিটির সদস্য আফরোজা হক রীনা এমপি।
কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আক্তার হোসেন সাঈদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।  বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজন নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক,জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়কে সম্পাদক নুরুল আমিন কাউছার, ব্রাহ্মণবাড়িয়া জাসদের সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী মাষ্টার, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া,নবীনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার সামছুল আলম শাহন, ব্রাহ্মণবাড়িয়াস্হ নবীনগর কল্যান কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান,জেলা জাসদের ূদপ্তর সম্পাদক ওমর ফারুক জুন্নুন।
এছাড়াও বক্তব্য রাখেন, নবীনগর পৌরসভার জাসদের সভাপতি আলী নেওয়াজ খান, কাইতলা দক্ষিণ ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক জামাল উদ্দিন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোঃ ইসহাকসহ জাসদ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো মুক্তিযুদ্ধের সরকার নির্বাচিত করা আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।