বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
ধর্ষনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রবিন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার(৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে প্রেসক্লাব গাইবান্ধার দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কর্মসুচীতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশেকী, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, সময়ের কন্ঠস্বরের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবুসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দিপক কুমার রায় নামে এক ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মূলত: দিপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কন্ঠরোধ করার জন্য এক পক্ষ প্রতিনিয়ত মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু ওই অপরাধী ব্যক্তিরা জানে না, মামলা দিয়ে হয়রানী করে সাংবাদিকদের কন্ঠরোধ করা যায় না। শত বাঁধা ও বিপত্তি পেরিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে।
মানববন্ধন কর্মসুচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে কিছুক্ষন রাস্তা অবরোধ করে রাখে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।