বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

“ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন তার দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখন। প্রতিশ্রুতি কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ নাজিম কিবরিয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি’র সহ-সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লবী মোঃ জিল্লুর নূর হোসেন সরকার, সোভা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ,ধামোর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মি.বীরেন দাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।