বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহার সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কলেজের আয়োজনে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেলুন উঁড়িয়ে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, কেক কর্তন, বিশাল র‍্যালি,স্মৃতিচারণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রধান অতিথি খাদ্যমন্ত্রী কলেজের নতুন ভবন উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ মনিল চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নার্গিস সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 বিকেলে মনোজ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ, এতে শিল্পী মমতাজ এমপি’র কন্ঠে গান অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।