বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের অবদান অতুলনীয়

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের (কেমুসাস) ১১৭৪তম সাহিত্য আসর বৃহস্পতিবার (২ নভেম্বর) মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক, লেখক ও গবেষক সৈয়দ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে ও জীবন সদস্য কবি কামাল আহমদের সঞ্চালনা ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। এবং বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট মো. আব্দুল মালেক।
প্রধান অতিথির বক্তব্যে কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে অনন্য অবদান রেখে যাচ্ছে।
কেমুসাসের ১১৭৪’তম সাহিত্য আসরে উপস্থিত ছিলেন, কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমান।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন সিরাজুল হক, ইব্রাহীম খলিল, বাশিরুল আমিন, আবদুল কাদির জীবন, জীম হামযাহ, বদরুদ্দীন রাব্বানী, সাজন আহমদ সাজু, জোবায়দা বেগম আঁখি। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. লিলু মিয়া।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।