বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলছড়িতে মাদ্রাসার মাঠ হতে ককটেল, পেট্রলবোমা ও বস্তা ভর্তি বাঁশের লাঠি উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খবিরিয়া আলিম মাদ্রাসা মাঠ থেকে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে একটি বস্তাভর্তি বাঁশের লাঠিও উদ্ধার করে পুলিশ।
গতকাল পহেলা নভেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ রজব আলী সাংবাদিকদের জানান, রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।