বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হত্যা মামলার আসামি রুবেল র‌্যাবের অভিযানে গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার বর্ণি গ্রামে এনামুল হক, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রুবেল হোসেন মোল্লা(৩৭), নামের আসামিকে আটক করেছেন র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর। বুধবার ১নভেম্বর রাতে তাকে রুপদিয়া এলাকা থেকে আটক করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ইং ১১/১১/২০১৩ তারিখ অভয়নগর উপজেলার বর্ণী এলাকায় ভিকটিম এনামুল হক তার মামা শাহাদাৎ হোসেনের বাড়ীতে বেড়াতে যায়। একই দিনে রাতে দন্ডপ্রাপ্ত মোঃ রুবেল হোসেন মোল্যা সহ তার সহযোগী ৫/৬ জন মিলে পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিমের মামা বাড়ী থেকে ভিকটিমকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয়। কিছুক্ষণ পরে ভিকটিম তার মামা শাহাদাৎকে জানায় রাতে সে বাড়ীতে ফিরবে না ওই এলাকার তারই বন্ধু এফাতের বাড়ীতে ঘুমাবে। পরের দিন সকালে ভিকটিম এনামুলের মৃতদেহ ধান ক্ষেতে পড়ে থাকে। এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে গত ইং ১৩/১১/২০১৩ তারিখ মোঃ রুবেল হোসেন মোল্যা (৩৭) সহ ৫/৬ জন কে আসামী করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত হতে আসামী মোঃ রুবেল হোসেন মোল্যা জামিন পেয়ে নিজেকে আত্মগোপন করে। ফলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত মোঃ রুবেল হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মোঃ মতলেব মোল্লার ছেলে। এবিষয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রুবেল হোসেন মোল্লাকে যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকা থেকে আটক করা হয়, এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যার কথা স্বীকার করেছে, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।