বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ নভেম্বর, ২০২৩

“ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি যুব র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সফলতা, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর সেনের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম, সফল উদ্যোক্তা লিজা আক্তার, সফল আত্মকর্মী খায়রুল ইসলাম, সফল খামারী রফিকুল ইসলাম, ছোটদাপ ক্লাবের সভাপতি ও উদ্যোক্তা সারাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মুসফিকুল আলম হালিম বলেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বপুর্ণ অবদান ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রæতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল। তিনি আরো বলেন, যুব সমাজকে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান, আত্ম উন্নয়ন ও সমাজ বিনির্মাণে গতিশীল ভুমিকা রাখতে হবে। আলোচনা শেষে ১৩ জন প্রশিক্ষনপ্রাপ্ত যুব’র মাঝে ৫লক্ষ ৯০ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। অপরদিকে উপজেলার সফল উদ্যোক্ত ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম তার নিজস্ব প্রতিষ্ঠান ‘ আবিরাহ্ পাপস হাউজ’ এর তৈরী পাপস প্রশিক্ষনার্থী সহ মোট ৮৫ জনের মাঝে অনুষ্ঠানে উপহার হিসেবে বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।