বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল হাসপাতাল গেইট সংলগ্ন জাসদের দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু করে উপজেলা সদরের গুরুত্বপুর্ণ পয়েন্ট গুলো পদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের এসে মিলিত হয়। পরে আলোচনা সভায় উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদের সভাপতিত্বে ও উপজেলা জাসদের বিল্পবী সাধারন সম্পাদক আমরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ন সম্পাদক আলী আকরাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (খোকন), যুবজোট সভাপতি আজহারুল ইসলাম, মোয়াজ্জেমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস সাত্তার, জাহাঙ্গীরপুর ইউনিয়ন সভাপতি শহিদুল্লাহ, শেরপুর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দীন, জাসদ ছাত্র জোটের সভাপতি আরাফাত হোসেন সহ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে জাসদ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমরু মিয়া বলেন, জাসদ যদি আওয়ামী জোটের সাথে নির্বাচনে অংশ গ্রহন করে তাহলে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনটি আমাদের নেতা প্রবীন আইনজীবি এডভোকেট মোঃ গিয়াস উদ্দিনের জন্য জোরদাবী জানাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।