বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কমদামি নিন্মমানের চাল দামি বস্তাজাত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের শীর্ষ চাল আমাদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স এর বিরুদ্ধে নিন্মমানের চাল দামি বস্তাজাত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার নওয়াপাড়া পাঁচ কবর এলাকার কলাতলা স্কুলের পিছনে মোঃ জাহাঙ্গীর হোসেনের গোডাউনে ঘটেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে এই প্রতিবেদক ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখতে পান ওই গোডাউনে ভারত থেকে আমদানিকৃত নিন্মমানের চাল দামি বস্তাজাত করা হচ্ছে। ফলে, ওই নিন্মমানের চাল বাজারজাত হলে সাধারণ মানুষ প্রতারিত হবে। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন ঘটনাস্থলে ওই গোডাউনে অভয়নগর থানার পুলিশসহ হাজির হন, তিনি অজানা কোন কারণে আইনগত কোন পদক্ষেপ গ্রহন না করে ওই প্রতিষ্ঠানকে তিনদিন সময় সীমা বেঁধে দেন, আমদানিকৃত চাল প্রকৃত সঠিক বস্তাজাত করে বাজারজাত করতে হবে নির্দেশ প্রদান করেন। এবিষয়ে নওয়াপাড়া শেখ ব্রাদাসের্র ম্যানেজার তাপস কুন্ডুর মুঠোফোনে একাধিকবার ফোন করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন জানান, তাদেরকে তিনদিন সময় দেওয়া হয়েছে, সঠিক চালের বস্তায় লেবেল লাগিয়ে বাজারজাত করার জন্য, এখনি তাদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা, যেহেতু তারাও এবিষয়ে অবগত নন সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে সময় দেওয়া হল, এর পরও যদি তারা সঠিক চালের বস্তা লেবেল ঠিক না করে তারপর তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।