বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে প্রাথমিক শিক্ষকদের পরিমার্জিত ডিপিএডে স্কাউটিং ওরিয়েন্টশন বাস্তবায়ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
রংপুর পিটিআইতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চলমান পরিমার্জিত ডিপিএড কোর্সের অংশ হিসেবে  ৩০ অক্টোবর সোমবার স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স বাস্তবায়ন করা হয়। বাংলাদেশে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় ও দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৫৯৪ তম ও ৫৯৫ তম ওরিয়েন্টেশনের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ ও স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহবুবুল আলম প্রামানিক।  সকালে কোর্স ২টির সমন্বিত উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রংপুর এর উপ পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। রংপুর পিটিআই সুপার মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ২ জন কোর্স লিডার আব্দুর রশিদ ও মাহবুবুল আলম প্রামানিক, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান ও রংপুর জেলা স্কাউটস সম্পাদক মোঃ আব্দুর রহিম।  দিনব্যাপী আয়োজিত কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, সাংগঠনিক কাঠামো, মৌলিক বিষয়সমূহ, স্কাউটসের বিভিন্ন শাখার প্রোগ্রাম ও প্যাক মিটিং বিষয়ে সেশন পরিচালনা করা হয়। দেশের প্রতিটি প্রাতমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট দল গঠন এবং প্রতিটি শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসের এ যৌথ উদ্যোগে ২টি কোর্সে ৯১ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বিকেলে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে কোর্সটি সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।