বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট’র কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
“অম্লীয় মৃত্তিকা সংশোধন করুন অধিক ফসল ঘরে তুলুন” আলোচ্য বিষয়ে নওগাঁ সাপাহারে কৃষকদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর সোমবার সকাল ১০ টায় সময় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আঞ্চলিক অফিস নওগাঁ এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে, অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও সরজমিনে ভেজাল সার সনাক্তকরণের কলাকৌশল এর উপর প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আঞ্চলিক অফিস নওগাঁ এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ নুরুল ইসলাম, সাপাহার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন ও উদ্ভিদ বিষয়ক উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমুখ।
প্রশিক্ষণে বক্তাদের মাধ্যমে জানা যায়, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের কারণে মাটির উর্বরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হয় না। এমতাবস্থায় প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ। এ জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙিখত ফলন বৃদ্দির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।