বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের ইসলামপুরে আন্তঃ জেলা ডাকাত দলের প্রধান সাত্তার ডাকাত আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
জামালপুর জেলার ইসলামপুর থানা পুলিশ এক অভিজান চালিয়ে আন্ত: জেলা ডাকাত দলের প্রধান ডাকাত সাত্তার কে পুলিশ গ্রেফতার করেছে। গত ২৭/অক্টোবর – ২৩ তারিখ শুক্রবার বিকাল অনুমান ৪.৩০ ঘটিকায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন হাতীভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আঃ ছাত্তার ৥ সাত্তার (৬২), পিতা- মৃত মহির উদ্দিন ৥ ময়েজ উদ্দিন ৥ মইন ৥ ময়দীন উদ্দিন ৥ মইদ্দিন, সাং- জিগাতলা, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর।  ইসলামপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিজান চালিয়ে তাকে গ্রোফতার করে। পুলিশ সুপার জামালপুর এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনাচার্জ ইসলামপুর থানা, এসআই (নিঃ) আক্রাম এবং এসআই (নিঃ) আজিজ সহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় আটক করা হয়েছে।
উক্ত আসামী গত ০৮ – অক্টোবর ২০০৭ সালে ইসলামপুর থানাধীন চর নন্দনের পাড়া জনৈক আসাদ এর বাড়ীতে মারপিট করে গরু চুরি, গত ১৬-ডিসেমর-২ ০০৭ সালে ইসলামপুর থানাধীন সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিট সহ ডাকাতি, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ডিসেম্বর/২০১৩ সালে হত্যা মামলা, নভেম্বর/২০১৫ সালে বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং গত ০৭- ফেব্রুয়ারী – ২০১৭ তারিখ রাত ১১.৩০ মিনিটে ইসালামপুর থানাধীন চরবরুল এলাকায় জনৈক আবু তালেব এর মুদি দোকানের ভিতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার মত জঘন্য অপরাধের সাথে জড়িত।
উক্ত আসামী যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ জনগনের কাছে এক মূর্তিমান আতংক। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে পারে না। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ ০৭ (সাত) টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।