বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

হাজারো মানুষের অংশগ্রহনে পলাশবাড়ীতে বিশাল শান্তি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
হাজার হাজার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা তৌহিদুল ইসলাম মন্ডলের নেতৃত্বে ২৮ অক্টোবর শনিবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরে বিশাল একটি শান্তি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের বঙ্গবন্ধু মোড়ে এক শান্তি সমাবেশে মিলিত হয়।
জাতীয় শ্রমিকলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক শুধাংশু কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা তৌহিদুল ইসলাম মন্ডল, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাদুল্ল্যাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহিদুল্লাহেল কবির ফারুক, বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা যুবলীগ সহ সভাপতি আবু মুসা সুমন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ সামসুজোহা হিটু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডল, উপজেলা তাতীলীগ সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, উপজেলা সৈনিকলীগ আহবায়ক রেজাউল করিম, যুগ্ন আহবায়ক খাদেম আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন, পৌর ছাত্রলীগ আহবায়ক মাসুম সরকার, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগ আহবায়ক হাসান প্রধানসহ অন্যান্যরা।
বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।