বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষক সম্মননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে ‘আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে শিক্ষক সম্মাননা, এ+ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ অক্টোবর) বিকেলে উপজেলার আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মৌ সিংহ রায়। আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আরিম আজাদের সঞ্চালনায় সংগঠনটির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ সহ সফলতা কামনা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম,্পাদক মোঃ এমদাদুল হক, আলোয়াখোয়ার কৃতি সন্তান ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি), আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, রংপুর বিএডিসি’র সহকারী পরিচালক রেজাউল করিম, আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ইন্তাজুল ইসলাম, আটোয়ারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক অভিভাবকদের পক্ষ থেকে সাজু ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃতিমান শিক্ষকদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি বলেন, আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের এমন আয়োজন শিক্ষক এবং শিক্ষার্থীদের লেখাপড়ার কাজে আরো উৎসাহ বৃদ্ধি পাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।