বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল ঝলা বিলে হাইত উৎসব অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
তখনও ভোরের আলো ফোটেনি। কারও হাতে পলো, কারও হাতে জাল। আশপাশের বিভিন্ন এলাকা  থেকে  ঝলা বিলের ধারে জড়ো হন শতশত মানুষ।  ভোরে হৈহুল্লোড় করে তারা হাইত উৎসবে মেতে ওঠেন। ২৭ অক্টোবর শুক্রবার  ময়মনসিংহের নান্দাইল  উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে চর  ঝলা বিলে হয় মাছ ধরার এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনেক বছর আগে থেকেই খালবিল ও জলাশয়ে ভরা ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যখন পানি কমতে থাকে তখন থেকেই শুরু হয় ‘হাইত’ (মাছধরার) উৎসব । তবে দখল-দূষণে প্রাকৃতিক জলাশয়ে মাছ কমে যাওয়ায় এ উৎসবেও ভাটা পড়েছে। প্রতি বছরের ন্যায় ঝলা বিলে এ উৎসবের আয়োজন করা হয়।  উৎসবে নানা বয়সী মানুষের সঙ্গে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই জীবনে প্রথমবারের মতো জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন। মাছ ধরার উৎসবের খবর আগেই মাইকিং করা হয় বিভিন্ন হাটবাজারে ।
গত ০৭ অক্টোবরের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আশপাশের বিভিন্ন পুকুর থেকে বিলে ভেসে আসে মাছ। এতে স্থানীয়রা বিলে হাইত উৎসব করার পরিকল্পনা নেন। হাইত উৎসবে সরজমিনে গিয়ে দেখা যায় বোয়াল, রুই, কাতলা, শোলসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ ধরা পড়ে। মাছ ধরতে আমা কুলধুরুয়া গ্রামের লুৎফর রহমান বলেন, এখন আর আগের মতো বিলে মাছ পাওয়া যায় না। কয়দিন আগে বৃষ্টিতে দীঘি থেকে যে পরিমানে মাছ বাইর অইছিন হেইতা মাছ ধান পঁচা আর জারমুনি পঁচায় মরে গেছে। আর পানি আরো কমলে হাইত বাওনের  মাইাকিং করানির দরকার আছিন।
 উত্তর চন্ডিপাশা গ্রামের মোঃ সালাম  বলেন,  তাই হাইত আগের মতো জমেও না। তবু হাইত আয়োজনের খবর পেলে দূর-দূরান্ত থেকে দলে দলে মাছ শিকারিরা সারা রাত ভরে   বিলপাড়ে জড়ো হয়। যারা মাছ পাইছে তারা তো খুশি, আর যারা পাইনি তাদের মধ্যে ও অনন্দের কমতি ছিলো না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।