বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের রুপকার আওয়ামীলীগ- এমপি নাহিদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
আওয়ামীলীগের উন্নয়ন সমাবেশ আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সমাবেশ বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই কৃষিখাত থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন খাতে সরকার অনুদান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতিনিয়ত অসহায় অসুস্থ রোগীদেরও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন, এমনকি ভূমি ও গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে।
আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের রুপকার আওয়ামীলীগ, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা যেসব উন্নয়নযজ্ঞ সাধিত হয়েছে, তা অকল্পনীয়। প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় একাধিক নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পাকা ও প্রশস্তকরণ করা হয়েছে দুই উপজেলার প্রায় প্রতিটি রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা সহজতর ও উন্নত করতে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট। সেতু-কালভার্ট ও রাস্তাঘাটের যেমন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি হয়েছে মডেল মসজিদ, অডিটরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত প্রতিষ্ঠানের। তাই এই দুই উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।
উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, ছালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদসহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।