বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দুই প্রতিষ্ঠানে ভ্রাম‍্যমান আদালতের অভিযান জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগরে ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টি হোটেল প্রতিষ্ঠানকে ভ্রাম‍্যমান আদালত জরিমানা করেন।  ২৫ অক্টোবর বুধবার সকাল ১০.০০ টায়  উপজেলার ভাঙ্গাগেট এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম‍্যমান আদালত কুন্ডু মিষ্টান্ন ভান্ডার ও আনন্দ হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৩ এর ৩৭, ৩৮, ৫২, ৪৫, ৫২ এ প্রত‍্যেককে ১০,০০০( দশ হাজার ) টাকা জরিমানা করে আদায় করেন। কুন্ডু মিষ্টান্ন ভান্ডারের মালিক অমিত কুমার কুন্ডু(৩৮) বলেন, রান্নাঘরে পানি নিষ্কাশন ব‍্যবস্থা না থাকা (পৌরসভা কর্তৃক ড্রেনেজ ব‍্যবস্থা নেই), ধূলার স্তর পড়া, বৈদ‍্যুতিক পাখা ময়লা থাকা, সিংগাড়া বানানো খামির উদ্ধৃত অংশ ফ্রীজে রাখা, একই ভাজা তেল দ্বিতীয়বার রান্নায় ব‍্যবহার করা, তৈরী খাদ‍্য পণ্যের সাথে উৎপাদন তারিখ ও মূল্য না রাখা ইত্যাদি কারণে ভ্রাম‍্যমান আদালত তৎক্ষণাৎ জরিমানা আদায় করেছে, না দিলে এক মাস জেল খাটতে হত। মহাসড়কের অতিরিক্ত ধূলা নিয়ন্ত্রণ অসম্ভব ব‍্যাপার, চেঙ্গুটিয়া থেকে মহাকাল পযর্ন্ত রাস্তার পাশে বালু ব‍্যবসায়ীদের জন্য আমাদের বসবাস ও ব‍্যবসা করা কঠিন হয়ে পড়েছে।
থান্দার কামরুজ্জামান বলেন, আমি আগামীকাল ও অভিযান পরিচালনা করব, নিরাপদ ও পরিচ্ছন্নতার শর্ত পূরণ না হলে হোটেল বন্ধ থাকবে এবং অভিযান অব‍্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।