বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে দুই উপজেলায় বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ও জয়পুরহাট জেলার কালাই ও ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

২৫ অক্টোবর (বুধবার) এ উল্লেখিত দুই উপজেলায় অভিযানটি পরিচালনা করা হয়।
বুধবার বিকেলে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালাই উপজেলায় অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র মান সনদ না থাকায় ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাচশিরা বাজারের তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৬ কেজি নকল প্যাকেট জব্দ করা হয়।
অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে ফিস ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে পাচশিরা বাজারের যমুনা ফিড ইন্ড্রা লি: প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানটি পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি।
অন্যদিকে ক্ষেতলাল উপজেলায় অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদ গ্রহণ ব্যাতিত ও পরীক্ষণ ছাড়া ফিস ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে ইটাখোলার সুড়াইল মোড়ের কোয়ান্টাম ফিডস লিঃ কে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বন্যা।
উক্ত মোবাইল কোর্ট ২টিতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।