বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা,চাল, ও কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সরজমিনে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের চাল কম্বল ইত্যাদি সহায়তা প্রদান করা হয়।
বিকেলে রুহিয়া থানা আওয়ামী লীগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে এক বস্তা চাল,নগদ টাকা, শাড়ি -লুঙ্গি   ডাল,আলু,লবণ ইত্যাদি  সহায়তা প্রদান করেন।এ সময়  উপস্থিত ছিলেন,কেএম অটোরাইস মিলের এম,ডি প্রিতম কুমার সেন,রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য,  সোমবার রাতে  অগ্নিকান্ডে  ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামে  পবিন চন্দ্র বর্মন,রবীন্দ্র নাথ বর্মন,রঘু চন্দ্র বর্মন,জগন্নাথ চন্দ্র বর্মন,রাজকুমার বর্মন,মদন চন্দ্র বর্মন ও রতন চন্দ্র বর্মনের বসতঘর ভস্মিভূত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।