বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে মধু মিয়া (৪৫) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত মধু মিয়া ঐ ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, মধু মিয়া সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। নিখোঁজের একদিন পর মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।

 

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।