বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত : ডা. ইহতেশামুল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু সুযোগ্যা কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের জীবনমান উন্নয়নে যে সব প্রকল্প বাস্তবায়ন করেছেন তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করুন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল একথা বলেন।
ডা. দুলাল আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার শিক্ষাগত যোগ্যতা, চাকুরীর অভিজ্ঞতা, পারিবারিক পরিচিতি সব মিলিয়ে আমি মনে করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের সকল যোগ্যতা আমার রয়েছে। দলীয় সভানেত্রী যদি আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন তাহলে আমি মাননীয় নেত্রীকে সিলেট-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি উপহার প্রদান করবো। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সিলেট-৩ কে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলবো।’
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, শাহজালাল সারকারখানা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেখন মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, শেখ মুমিনুল হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু, ছাত্রলীগ নেতা দেওয়ান রাকাদ, ফাহিম আহমদ প্রমুখ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।