বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষক, কবি সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ‘মুজিব’ একটি জাতির রূপকার দেখলেন ডাঃ আবুল কালাম বাবলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে এটি। চলচ্চিত্রটি সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলে প্রদর্শীত হচ্ছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণির দর্শক সিনেমা হলে যাচ্ছেন চলচিত্রটি দেখার জন্য।
মঙ্গলবার  (২৪ শে  অক্টোবর) রাত ৮ টায় বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা ‘র নেতৃত্বে শিক্ষক, কবি সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে নিয়ে চলচ্চিত্রটি দেখতে যান। এসময় তিনি তরুণ প্রজন্মসহ সকল শ্রেণির মানুষকে জাতির মুক্তির সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে চলচ্চিত্রটি দেখার আহবান জানান। সেই সাথে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচিত্রের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
এসময় সিনেমা হলে তার সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো.কামরুজ্জামান, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাজেত খাঁ,জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন,অধ্যাপক আজিজুর রহমান, মাষ্টার জামাল উদ্দিন, মাষ্টার আব্দুল কাদের,আব্দুস সবুর  প্রমুখ।
বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।