বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন শিপ্রা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহাউৎসব শারদীয় দুর্গাপূজা জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এবং তাদের ভাল-মন্দ খোজখবর নিতে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা। তিনি পূজার প্রথম দিন থেকে শুরু করে পূজার শেষ মুহুর্ত পর্যন্ত উপজেলার পাকুটিয়া, মোকনা, ভাদ্রা, ধুবড়িয়া, গয়হাটা, সহবতপুর, ভারড়া ও নাগরপুর সদর ইউনিয়নসহ প্রায় সকল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। নির্বাচিত এ জনপ্রতিনিধিকে পূজা মন্ডপে কাছে পেয়ে অনেক পূজারীরা আবেগে আপ্লত হয়। পরিদর্শনকে কেন্দ্র করে পূজারীদের মণিকোঠায় ঠায় করে নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা। শিপ্রা বলেন, আমি যেন সব সময় এভাবে সকলের পাশে থেকে কাজ করে যেতে পারি। এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামান বিপ্লব, মো. সাজ্জাদ হোসেন, মো. আব্দুল আওয়াল, মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।